দেওয়ানগঞ্জ পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর বিজয়
২৮ জুলাই ২০২২, ০৪:০৬ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে শেখ মোঃ নুরুন্নবী অপুকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার, দেওয়াগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা। বুধবার (২৭ জুলাই) সন্ধায় বেসরকারি ভাবে তাকে মেয়র পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
জানা যায়, দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তাদের মধ্যে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী ফারিন হোসেন, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাদেক আক্তার নেওয়াজী টফি, স্বতন্ত্র মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ, শাহনেওয়াজ শাহান শাহ ও শেখ মোঃ নুরুন্নবী অপু।
এদের মধ্য বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন শেখ মোঃ নুরুন্নবী অপু। ঝগ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৭ হাজার ৯শ ২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ফারিন হোসেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৭শ ৩২ভোট।
ইভিএম ভোটিং সিস্টেমের মাধ্যমে পৌরবাসী আগামী ৫ বছরের জন্য বেছে নিলেন তাদের পছন্দের প্রতিনিধিকে। অনেক ভোটের ব্যবধানে নৌকাকে হারিয়ে ঝগ বিজয়ী হওয়ায় ব্যাপক উল্লাস উদ্দীপনা বিরাজ করছে পৌরবাসীর মাঝে।


















