বিদেশের তুলনায় এখনও বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম- ধর্ম প্রতিমন্ত্রী
০৮ আগস্ট ২০২২, ০৯:৩৯ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে হতাশ হওয়ার কিছু নেই। এখনও বাহিরের বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের মূল্য অনকে কম। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ বন্ধ হলেই জ্বালানি সংকট নিরসন হবে ইনশাল্লাহ। জামালপুরের ইসলামপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করার কালে এসব কথা বলেন তিনি ।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়ন ও স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পুণরায় ভোট দেওয়ার জন্য জনগনের প্রতি আহবান জানান তিনি।
সোমবার (৮ আগষ্ট)২২ সকালে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের সাজেলের চর গ্রামে দশআনী নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে,বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল,এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মুঃ তানভীর হাসান রুমানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অন্যান্যদের মধ্যে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস ছালাম, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক লাল মিয়া, সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান টিটু, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কৃষিবিদ শফিকুর রহমান শিবলী, চর পুটিমারি ইউপি চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ মাস্টার প্রমুখ।


















