জামালপুরে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
১৭ আগস্ট ২০২২, ১০:৩৯ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
জামালপুর বকশীগঞ্জ উপজেলায় ১৭ আগস্ট বিএনপি- জামাত জোট সরকার কর্তৃক সংঘঠিত-দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলা আওয়ামীলীগের কার্যলয়ে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বকশীগঞ্জ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার্টির কার্যালয়ে মিছিলটি শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরমোহাম্মদ ভাবুক,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,অন্যান্য মধ্যে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু জাফর,পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর প্রমূখ।


















