জামালপুরে অটোবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৭ আগস্ট ২০২২, ০৯:৫০ পিএম


জামালপুরে অটোবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

ছবি- সংগৃহীত।

জামালপুর জেলার ইসলামপুর-গুঠাইল সড়কের বড় দেলিরপাড় নামকস্থানে ব্যাটারী চালিত অটোবাইকের চাকায় পিষ্ট হয়ে  আরাফাত (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

 

শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা অটোবাইক ও চালককে আটক করে। নিহত আরাফাতকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁর মৃত্যু নিশ্চিত করেন ।  নিহত শিশু বড় দেলিরপাড় গ্রামে ছামিউল হকের ছেলে।

 

এলাকাবাসী জানায়, শিশু আরাফাত মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে এ দূর্ঘটনার কবলে পরে।

 

এ বিষয়ে সহকারি পুলিশ সুপার ইসলামপুর সার্কেল মোঃ সুমন মিয়া বলেন, অটোবাইক ও চালক থানা হেফাজতে রয়েছেন,অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

Ads