মেলান্দহের অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
১৩ ডিসেম্বর ২০২২, ০৮:২৩ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
জামালপুরের মেলান্দহের "শেখ হাসিনা বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে অভ্যন্তরীন আমন ধান-চাল সংগ্রহ ২০২২-২০২৩ অর্থ বছর এ-র শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে মেলান্দহের সরকারী খাদ্য গুদামে আনুষ্ঠানিকতা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞার সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহানা বিলকিছ,অটো রাইস মিলের মালিক জহুরুল হক।
সরকারী খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, চলতি আমন ধান-চাল সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্র হচ্ছে চাল ২৪ শত ৩১ মেট্রিক টন প্রতি কেজি দর ৪২ টাকা হারে, ধান সংগ্রহ ৮ শত ৯৫ মেট্রিক টন প্রতি কেজি ২৮ টাকা হারে সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে।প্রতি কৃষক ৩ টন মেট্রিক টন ধান দিতে পারবে গুদামে । ধান-চাল সংগ্রহ অভিযান শুরু ১৭ নভেম্বর ২০২২ আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত চলমান থাকবে। আর চাল রাইস মিলার মালিক দের নিকট চুক্তি বৃদ্ধি হিসেবে সংগ্রহ করা হবে।


















