শেরপুরে তক্ষকসহ ২ চোরাকারবারি গ্রেফতার

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২২ ডিসেম্বর ২০২২, ১০:০৭ পিএম


শেরপুরে তক্ষকসহ ২ চোরাকারবারি গ্রেফতার

শেরপুরে তক্ষকসহ ২ চোরাকারবারি গ্রেফতার।

 

বৈধভাবে বন্য প্রাণী জীবিত তক্ষকসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ২১ ডিসেম্বর বুধবার বিকেলে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম.এম সবুজ রানা এর উপস্থিতিতে র‌্যাবের একটি অভিযানিক দল শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন কর্ণজোড়া পশ্চিম বাজার সংলগ্ন গরুর হাট এর সামনে অভিযান পরিচালনা করে ওই তক্ষক উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয় মোঃ সুজন (৩৮) ও মোঃ আলী হোসেন (২৮)।

 

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে বন্য প্রাণী তক্ষক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আসামীদ্বয়ের ভাষ্য মতে উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য ১৮ লক্ষ টাকা। ওই বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

Ads