শেরপুরে এইচএসসিতে ভর্তি সহায়তা ও বই বিতরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২১ জানুয়ারি ২০২৩, ০৯:১৪ পিএম


শেরপুরে এইচএসসিতে ভর্তি সহায়তা ও বই বিতরণ

শেরপুরে এইচএসসিতে ভর্তি সহায়তা ও বই বিতরণ অনুষ্ঠান।

 

রিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা 'ডপস' এর আয়োজনে এইচএসসিতে ভর্তির সহায়তা ও বই বিতরণ করা হয়েছে। আজ সকালে শহরের গৌরিপুরস্থ 'ডপস' এর ছাত্র মেস-২ এ সহায়তা ও বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আশিষ চন্দ্র কর বিজু।

 

ডপস প্রতিষ্ঠাতা সেনা সদস্য শাহিন মিয়া বিএসপি’র সভাপতিত্বে আলোচনা সভায় কবি ও সাংবাদিক রফিক মজিদ, প্রভাষক মাসুদ হাসান বাদল, শিক্ষা বিষয়ক উদ্যোগ প্রিয় শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা প্রভাষক মহিউদ্দিন সোহেল, লেখক হাসান শরাফত, প্রধান শিক্ষক রবিউল ইসলামসহ ডপস উপকারভোগী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাংবাদিকসহ ডপস এর অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

এ সময় ডপস সদস্য ৫০ জন শিক্ষার্থীকে এবার এইচএসসি ভর্তি সহায়তা এবং বই বিতরণ করা হয়।


 

Ads