বকশীগঞ্জে ঐতিহ্যবাহী গরুর মই দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
০২ এপ্রিল ২০২৩, ০৫:১০ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
ঐতিহ্যবাহী গ্রাম বাংলার কৃষকের জনপ্রিয় খেলা ষাঁড় গরু মই দৌড়, এ খেলা দেখতে গ্রামের হাজার হাজার ছেলে মেয়ে কিশোর কিশোরেরা ভিড় জমাতো তাছাড়া ব্যাপকভাবে আনন্দ উল্লাসে মেতে উঠতো, তবে ঐতিহ্য বাপ দাদার খেলা গরুর মই দৌড় হারিয়ে যেতে বসেছে, গ্রাম বাংলার খেলা জাগ্রত রাখতে মেরুরচর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সৌজন্য জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন খেয়ারচরে ঐতিহ্যবাহী ষাঁড় গরুর মই দৌড় প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ এপ্রিল ২৩) বিকালে দশআনী পাড়ে এ দৌড় প্রতিযোগিতায় ৬টি দল অংশগ্রহণ করে।এতে ১ম স্থান অধিকার করেন উপজেলা সাধুরপাড়া ইউনিয়নের আল-আমীন দল,২য় নিলাক্ষিয়া ইউনিয়নে সাজিমারা গ্রামে ইসমাইল হোসেনের ,৩য় হয়েছে মেরুরচর ইউনিয়নে আইড়মারী গ্রামে এরশাদ ।পূর্বে প্রতিযোগিতায় প্রায় ১শতটি গরু অংশগ্রহণ করে।

মই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে শামসুল হক কাংগুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,মেরুরচর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান,অন্যান্যদের মাঝে ছিলেন, চিনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক লিয়াকত হোসেন লাজু,মেরুরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক আরিফুর রহমান, বানু,সেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক জাকিউল হক সানি, ২নং ওয়ার্ডের মেম্বার খোরশেদ আলম,১,২,৩ মহিলা সংরক্ষিত আসনের মহিলা মেম্বার খোরশেদা বেগম,৪,৫,৬ সংরক্ষিত আসনের মহিলা মেম্বার নূর নহার,৪ নং ওয়ার্ড মেম্বার শাহীন আলম,৯ নং ওয়ার্ড মেম্বার আসাদ সহ ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্য বলেন,সারাবছর কৃষকেরা চাষাবাদ কাজে ব্যস্ত থাকে কিছু সময় উপেক্ষায় থাকে ঐতিহ্যবাহী খেলার আনন্দ উপভোগ করার জন্য এ চিন্তা চেতনায় গরুর মই দৌড় প্রতিযোগিতার আয়োজক কমিটি রেফারি সহ এ আয়োজন করে। তাদেরকে অভিনন্দন জানাই,যেন ঐতিহ্যবাহী ষাঁড় গরুর মই দৌড় প্রতিযোগিতা প্রতি বছর যেন হয়,এ প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে বিজয়ীদের হাতে প্রথম পুরস্কার ১টি ফ্রিজ,দ্বিতীয় ১টি ছাগল,তৃতীয় ১টি সিলিং ফ্যান তুলে দেওয়া হয়।


















