শেরপুর পৌরসভার ১২১ কোটি ৬১ লক্ষ টাকার বাজেট ঘোষণা
২৫ জুন ২০২৩, ০৮:৫১ পিএম
আগামী ২০২৩-২৪ অর্থ বছরের জন্য শেরপুর পৌরসভার ১২১ কোটি ৬১ লক্ষ ৬৯ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন আজ দুপুরে শেরপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন।
এসময় পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, কামাল হোসেন, নাজমা বেগম, নারী নেত্রী শামসুন্নাহার কামাল, সমাজ সেবক রাজিয়া সামাদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা ও প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ আরো অনেকে বাজেটের ওপর বক্তব্য রাখেন।
বাজেটে ১২১ কোটি ৬১ লক্ষ ৬৯ হাজার ২শ ৯০টাকা আয়, ১০৯ কোটি ৬৪ লক্ষ ৬১হাজার ব্যয় ও উদ্বৃত্ত ধরা হয় ১১ কোটি ৯৭ লক্ষ ৮ হাজার ২ শ ৯০ টাকা।


















