ধর্ষকদের ফাঁসি চেয়ে উত্তাল শিক্ষার্থীরা
০৯ মার্চ ২০২৫, ০৩:২০ এএম
ধর্ষকদের বিরুদ্ধে উত্তাল শিক্ষার্থীরা।
সম্প্রতি দেশে হঠাৎ বেড়ে চাওয়া ধর্ষকদের বিরুদ্ধে চরম শাস্তি স্বরুপ মৃত্যু চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
৯ মার্চ (রবিবার) মধ্যরাত ২ টায় `বিদ্রোহী হল' এবং `অগ্নীবীণা হল' এর সাধারন শিক্ষার্থীরা ধর্ষকদের কঠিনতর শাস্তির দাবি নিয়ে মানববন্ধন করে। এসময় `তুমি কে আমি কে,আছিয়া আছিয়া' `We want justice,No more rappiest' `ফাঁসি ফাঁসি ফাঁসি চাই ধর্ষকদের ফাঁসি চাই'`একটা একটা ধর্ষক ধর ধইরা ধইরা জবাই কর' `ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবেনা' `আপস না মৃত্যু, মৃত্যু মৃত্যু' বিভিন্ন স্লোগানে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা জানান - দেশের আইন কোথায়? আমাদের মা ও বোনেরা নিরপত্তাহীনতায় ভুগবে কেন? আমরা মা ও বোনের নিরাপত্তা নিশ্চিত করতে চাই এবং বিবেচনা ছাড়াই ধর্ষকদের অনতিবিলম্বে সাজা হিসেবে মৃত্যু চাই























