হোলিৎসবে আবীর খেলায় মেতে উঠেছে শিক্ষার্থীরা


হোলিৎসবে আবীর খেলায় মেতে উঠেছে শিক্ষার্থীরা

হোলিৎসব শোভাযাত্রা

 

বৃহত্তর ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ৫৩৮ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষ‍্যে জাঁকজমকপূর্ণভাবে হোলিৎসব শোভাযাত্রা পালন করলো নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

১৪ই মার্চ (শুক্রবার) সকাল ৯টা থেকে হরিনাম সংকীর্তন ও ভোজনগীতের মাধ‍্যমে কেদ্রীয় মন্দিরে  অনুষ্ঠান শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন চারুকলা বিভাগের সম্মনিত শিক্ষক এবং কেদ্রীয় মন্দিরের উপদেষ্টা অধ‍্যাপক ড. তপন কুমার সাহা। কেদ্রীয় মন্দির থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে নতুন প্রশাসনিক ভবন, কলা ভবন, বিজ্ঞান ভবন অতিক্রম করে পুনরায় কেদ্রীয় মন্দিরে এসে আশ্রয় নেয়। পরবর্তীতে সম্প্রীতির বন্ধনে অটুট রেখে একে অপরকে আবির মাখিয়ে আবীর খেলায় মগ্ন হয় শিক্ষার্থীরা। 

দুপুর ১২ টায় প্রসাদ বিতরণের মাধ‍্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। 

Ads