শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে গঠিত হয় ``নিরাপদ ক্যাম্পাস'' সংগঠন।
১৪ মার্চ ২০২৫, ০৮:৩২ পিএম
আহ্বায়ক ও সদস্য সচিব
ময়নসিংহ বিভাগে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে-এ শিক্ষা ও শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে শিক্ষার্থীদের একাত্মতার ভিত্তিতে প্রতিষ্ঠা করা হল ‘নিরাপদ ক্যাম্পাস’ নামের এই সংগঠন।
শুক্রবার (১৪ই মার্চ) ‘শিক্ষা ও শান্তি, নিরাপদ ক্যাম্পাসই প্রতিশ্রুতি’- এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা প্রকাশ করে এবং ক্যাম্পাস নিরাপদ নিশ্চিত করার লক্ষ্যে `নিরাপদ ক্যাম্পাস' নামে প্রগতিশীল সংগঠনটি ১৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ করে। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো: তোফায়েল পুনম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান ফোকলোর বিভাগের শিক্ষার্থী এস এম সাইফ হাসান।
সংগঠন মোট সাতটি বিষয় বাস্তবায়ন নিয়ে কাজ করবে-
১. বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে সীমানা প্রাচীরের কাজ দ্রুত সম্পন্ন করা।
২. নিরাপত্তা প্রহরীর সংখ্যা বৃদ্ধি ও টহল ডিউটি বাড়ানো।
৩. ক্যাম্পাসে পর্যাপ্ত পরিমানে লাইটিং ব্যবস্থা করা।
৪. নিরাপত্তার স্বার্থে বহিরাগত প্রবেশ সীমিত করা।
৫. ক্যাম্পাসের নিজস্ব মার্কেট চালু করা।
৫. প্রত্যেকটি হলে খাবার বাবদ ভর্তুকি প্রদান করা।
৭. ২৪ ঘন্টা মেডিকেল সেন্টার চালু রাখার পাশাপাশি গাইনি ও সার্জারী বিভাগ চালু রাখা।























