জাতীয় রাজনীতিতে শুদ্ধাচার প্রতিষ্ঠা করতে হবে: ওবায়দুল কাদের

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৯ এপ্রিল ২০১৬, ০৫:২৪ পিএম


জাতীয় রাজনীতিতে শুদ্ধাচার প্রতিষ্ঠা করতে হবে: ওবায়দুল কাদের

প্রতিদিনের চিত্র ডেস্ক :: জাতীয় রাজনীতিতে যদি শুদ্ধাচার প্রতিষ্ঠা না হয় তাহলে প্রশাসনের কোথাও শুদ্ধাচার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার সকালে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় আয়োজিত এক ট্রেনিং ওয়ার্কশপের উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্য তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, এ দেশের জাতীয় রাজনীতিতে সঠিক শুদ্ধাচার আনতে পারলে প্রশাসনের সর্বস্তরের শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন করা সম্ভব হবে। শুদ্ধাচার আনতে হলে সবার আগে নিজের চত্রিরগত, পেশাগত, কৌশলগত ধারাকে পাল্টাতে হবে। তাহলে সর্বক্ষেত্রে শুদ্ধাচার আনা সম্ভব।

মন্ত্রী বলেন, আপনারা প্রত্যেকে সবার আগে নিজেদের প্রশ্ন করুন। নিজেদের কর্মক্ষতার জায়গায় কতটুকু শুদ্ধাচার আছেন। দেশে প্রশাসন, নৈতিকতার প্রভাব আনতে চান তাহলে নিজেদের সৎ চরিত্রবান, বিভিন্ন কাজের মধ্যে প্রভাবিত হতে পারবেন। তবেই ব্যক্তিগত ভাবে আপনি শুদ্ধ হতে পারবেন। এবং আপনি শুদ্ধ হতে পারলে প্রতিষ্ঠানকে শুদ্ধ করতে পারবেন।

দূর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, আমি নিজে দূর্নীতিকে পছন্দ করি না। তাই এটির ব্যাপারে সবসময় কথা বলি। তবে দূর্নীতি কোন গর্বের বিষয় নয়। দূর্নীতির কারণে সমাজ, পরিবারের ছেলে-মেয়ে এবং আত্মীয় স্বজনের কাছে নিজের সম্মান হানি হয়। তাই দূর্নীতিকে না বলুন এবং নৈতিকতা বলিয়ান হয়ে কাজ করুন।

মন্ত্রী বলেন, আমাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়কে কাজের মাধ্যমে আরো বেশি বেগবান করতে হবে।

Ads