বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক ঘোষণা
০৯ এপ্রিল ২০১৬, ০৯:১৭ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: আজ শনিবার বিকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে সাতজন যুগ্ম মহাসচিব ও আটজন সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেন।
যুগ্ম মহাসচিব হলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, হারুন অর রশিদ ও আসলাম চৌধুরী।
সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ফজলুল হক মিলন, নজরুল ইসলাম মঞ্জু, আসাদুল হাবিব দুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিলকিস জাহান শিরীন, এমরান সালেহ প্রিন্স ও শামা ওবায়েদকে।


























