মির্জা ফখরুলের জামিন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২১ এপ্রিল ২০১৬, ০৫:১৩ পিএম


মির্জা ফখরুলের জামিন

প্রতিদিনের চিত্র ডেস্ক :: রাজধানীর রমনা থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় জামিন পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা তার জামিন মঞ্জুর করেন।

এর আগে আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন মির্জা ফখরুল।
পরে দুই পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন আদালত। গত বছর নাশকতার অভিযোগে মির্জা ফখরুলের বিরুদ্ধে রমনা থানায় মামলা করে পুলিশ।

মামলাটিতে মির্জা ফখরুল জামিনে থাকলেও সিএমএম কোর্ট থেকে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে বদলি হওয়ায় পূর্বশর্তে জামিন নিতে হয় তাকে।

Ads