৮ যুবলীগ নেতা বহিষ্কার

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২২ এপ্রিল ২০১৬, ০৪:১৩ পিএম


৮ যুবলীগ নেতা বহিষ্কার

প্রতিদিনের চিত্র ডেস্ক :: সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে ফটিকছড়ি উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের ৮ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের দপ্তর সম্পাদক আতিকুর রহমান ফরহাদ তথ্য জানান।

বহিষ্কৃতরা হলেন- ৭ নম্বর কাঞ্চন নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি

রবিউল হক চৌধুরী মাসুদ, ১০ নম্বর সুন্দরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মো আব্দুল মুনাফ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম দিদার, ওয়ার্ড সভাপতি মো. আলী, গোলাম মাওলা, ইউনিয়ন সহ-সভাপতি শহিদুল্লাহ।

আতিকুর রহমান ফরহাদ জানান, আসন্ন তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফটিকছড়ি নির্বাচনী এলাকার বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় ফটিকছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম আট নেতাকে দল থেকে বহিস্কার করেন।

Ads