গুপ্তহত্যার মাধ্যমে ক্ষমতা দখলের ষড়যন্ত্র হচ্ছে: নাসিম
২৯ এপ্রিল ২০১৬, ০৯:৩৩ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: আজ শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সভা শুরুর আগে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, গুপ্তহত্যার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের ‘ষড়যন্ত্র’ হচ্ছে।
তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে প্রতিযোগিতা করতে ব্যর্থ হয়েছে বিএনপি-জামায়াত জোট। আজ যখন পরিস্থিতি স্থিতিশীল, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল চক্রান্ত শুরু করেছে। ফলে ধারাবাহিকভাবে কয়েকটি ঘটনা ঘটেছে। উদ্দেশ্য একটাই, শেখ হাসিনার নেতৃত্বে সরকারকে বিব্রত ও বিপর্যস্ত করা।
তিনি আরো বলেন, সরকারকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে চাপে ফেলার জন্যই ষড়যন্ত্রকারীরা সাম্প্রতিককালে কয়েকটি ঘটনার সৃষ্টি করেছে।
বিএনপি-জামায়াত জোটের ‘ষড়যন্ত্র’ ১৪ দল অতীতের মতোই মোকাবিলা করবে বলেও মন্তব্য করেন তিনি।


























