সন্ধ্যায় স্বামী ও ছেলের কবর জিয়ারত করবেন বিএনপি চেয়ারপারসন
২২ মে ২০১৬, ১২:২৬ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: পবিত্র শবে বরাত উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ রোববার (২২ মে) সন্ধ্যায় স্বামী ও ছেলের কবর জিয়ারতে যাবেন বিএনপি নেত্রী। এ সময় তার সঙ্গে থাকবেন দলের সিনিয়র পর্যায়ের নেতারা।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, কোকোর কবর জিয়ারতে প্রথমে বনানী যাবেন খালেদা জিয়া পরে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তিনি।


























