খালেদা জিয়াকে গ্রেপ্তারের পরিকল্পনা নেই: সেতুমন্ত্রী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৭ মে ২০১৬, ০৮:৩২ পিএম


খালেদা জিয়াকে গ্রেপ্তারের পরিকল্পনা নেই: সেতুমন্ত্রী

প্রতিদিনের চিত্র ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সকালে গাজীপুরে বিআরটিসির বাস ডিপো পরিদর্শন ও অবৈধভাবে লেগুনা তৈরি কারখানার বিরুদ্ধে অভিযান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এমন মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির কোনো কোনো নেতা বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন যে সরকার খালেদা জিয়াকে গ্রেফতারের চক্রান্ত করছে বা গ্রেফতার করতে যাচ্ছে। আমি সরকারের মন্ত্রী হিসেবে যতটুকু জানি, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের চিন্তা ভাবনা সরকারের এখন পর্যন্ত আছে বলে আমার জানা নেই।

 

Ads