বিকালে জিয়ার শাহাদাৎবার্ষিকীর আলোচনা সভায় যাবেন খালেদা জিয়া

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৯ মে ২০১৬, ০৪:৫২ পিএম


বিকালে জিয়ার শাহাদাৎবার্ষিকীর আলোচনা সভায় যাবেন খালেদা জিয়া

প্রতিদিনের চিত্র ডেস্ক :: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেবেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

আজ রবিবার দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিকাল ৩টায় ওই অনুষ্ঠানে খালেদা জিয়ার উপস্থিত হওয়ার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন। সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও দেশের বিশিষ্ট ব্যক্তি জিয়াউর রহমানের জীবন, কর্ম ও দর্শন নিয়ে মূল্যবান আলোচনা করবেন বলে জানা গেছে।

Ads