দুপুরে ইসিতে যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ জুন ২০১৬, ০৩:৪৪ পিএম


দুপুরে ইসিতে যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল

প্রতিদিনের চিত্র ডেস্ক :: শনিবার সকাল থেকে শুরু হওয়া শেষ ধাপে দেশের ৬৯৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের নানা অনিয়মের চিত্র তুলে ধরতে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

আজ দুপুর ২টায় প্রতিনিধি দলটির রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে যাওয়ার কথা রয়েছে।

শুক্রবার রাতে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

 

Ads