মসজিদে দানের ফ্যান খুলে নিলেন পরাজিত প্রার্থী!

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৯ জুন ২০১৬, ০৫:৩৮ পিএম


মসজিদে দানের ফ্যান খুলে নিলেন পরাজিত প্রার্থী!

।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। মসজিদে দান করা ফ্যান খুলে নিলেন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে যাওয়া মেম্বার প্রার্থী হাসান আলী। ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের ডাংগাপারা গ্রামে ঘটনাটি ঘটেছে।  

স্থানীয়রা জানান, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী (তালা প্রতীক) হাসান আলী ডাংগাপারা গ্রামের একটি মসজিদে ফ্যান কিনে দেন। কিন্তু নির্বাচনে পরাজিত হবার কিছুদিন পর তিনি সেই ফ্যান খুলে নেন।

ডাংগাপারা গ্রামের বাসিন্দা মকলেসুর জানান, নির্বাচনী প্রচারণার সময় গ্রামে গ্রামে ঘরোয়া বৈঠকে এলাকার মসজিদটিতে কোনো ফ্যান না থাকায় তিনি সেখানে ফ্যান কিনে দেন, শর্ত দিয়েছিলেন নির্বাচনে তালা প্রতীকে তাকে ভোট দিতে হবে। তবে নির্বাচনে তিনি পরাজিত হন। ওই গ্রামে ভোট না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে কিছুদিন পর মসজিদ থেকে ফ্যানগুলো খুলে নেন তিনি।

এ বিষয়ে মেম্বার প্রার্থী হাসান আলী বলেন, নির্বাচনের আগেই আমি ফ্যান কিনে দিলাম যেন গ্রামবাসী শান্তিতে নামাজ পড়তে পারে। এতো বড় উপকার করার পরও গ্রামবাসী আমাকে ভোট দেয়নি। তাই আমি ফ্যানগুলো ফেরত নিয়েছি।

Ads