মঙ্গলবার খোকার দুর্নীতি মামলার রায়

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২০ অক্টোবর ২০১৫, ১২:৩২ এএম


মঙ্গলবার খোকার দুর্নীতি মামলার রায়

প্রতিদিনের চিত্র ডেস্ক :: বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার অবৈধ সম্পদ অর্জনের মামলার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষনা করবে আদালত। বিচারক আবু আহমেদ জমাদার এ রায় ঘোষণা করবেন।

আদালত গত ৪ অক্টোবর মামলাটিতে যুক্তিতর্কের শুনানির পর রায় ঘোষণার এই তারিখ ধার্য করেছিল।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এবং রেজাউল করিম রেজা বলেন, আসামি সাদেক হোসেন খোকা পলাতক থাকায় একতরফা মামলার সাক্ষ্যগ্রহণ হয়েছে। তারা মামলাটিতে আসামির সর্বোচ্চ শাস্তিই প্রত্যাশা করছেন।

এর আগে আদালত বিএনপির এই নেতাকে ২০১৪ সালের ৩০ অক্টোবর পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ।

২০০৭ সালের ৬ ডিসেম্বর সাদেক হোসেন খোকা দুই কোটি ৪৪ লাখ ৮৭ হাজার ৮৬ টাকা সম্পদের হিসাব দাখিল করেন। দুদক সম্পদের তদন্তের পর ৯ কোটি ৭৬ লাখ ২৮ হাজার ২৬১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও নয় কোটি ৬৪ লাখ তিন হাজার ৬০৯ টাকার তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ২ এপ্রিল রমনা থানায় এই মামলা দায়ের করে।

২০০৮ সালের ১ জুলাই আদালতে চার্জশিট দাখিল করা এই মামলা হাইকোর্টে সাদেক হোসেন খোকার মামলা বাতিলের আবেদনের কারণে দীর্ঘদিন নিম্ন আদালতের বিচার কার্যক্রম স্থগিত ছিল।

Ads