নিজামীর আইনজীদের অপহরণ ও বাসা তল্লাশীর অভিযোগ
২৩ অক্টোবর ২০১৫, ১১:৩১ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর আইনজীবী আসাদ উদ্দিনকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া তার আরেক আইনজীবী শিশির মুনিরকে ধরার জন্য তার বাসায় দুই দফা অভিযানের পর তার গাড়ি চালক আবদুল আজিজকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে।
এক বিবৃতিতে ডিফেন্স টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বেলা ২টার দিকে মাওলানা নিজামীর আইনজীবী আসাদ উদ্দিনকে ডিবি পুলিশ তার বাস থেকে তুলে নিয়ে যায়।
আসাদ উদ্দিন এর ভাই সাংবাদিকদের জানায়, তাকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে আসাদ উদ্দিনের আর খুজে পাওয়া যাচ্ছে না।এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানায় তার বড় ভাই জিডি করতে গেলে পুলিশ জিডি গ্রহণ করে নি।
বিবৃতিতে আরো বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ডিফেন্স টিমের আরেক আইনজীবী মুহাম্মদ শিশির মুনিরে মোহাম্মদপুরের বাসায় পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় তিনি তার বাসার বাইরে অবস্থান করছিলেন।প্রায় এক ঘন্টা বিরতির পরে ডিবি পুলিশসহ আরো অনেক পোশাকধারী পুলিশ তার বাসায় আবারো তাকে খুঁজতে আসে এবং তাকে না পেয়ে তার গাড়ি চালক আবদুল আজিজকে নিয়ে যায়।
ডিফেন্স টিম দাবি করছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ ছাড়াই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডিফেন্স আইনজীবীদের বাসায় পুলিশের অভিযান পরিচালনা ও ডিবি কর্তৃক একজন আইনজীবীকে তুলে নিয়ে যাওয়া আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার শামিল।
উল্লেখ্য যে, ২০১২ সালের ২৩ অক্টোবর ও ২৯ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশে অনুযায়ী ডিফেন্স আইনজীবীদের পেশাগত দায়িত্বপালনে বাধা প্রদান থেকে আইনশৃখলা বাহিনীকে বিরত থাকতে বলা হয়েছিল।


























