দায় স্বীকারের পেছনে অন্য উদ্দেশ্য থাকতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ অক্টোবর ২০১৫, ০৩:০৬ এএম


দায় স্বীকারের পেছনে অন্য উদ্দেশ্য থাকতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিদিনের চিত্র ডেস্ক :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশে হত্যাকান্ড সহ অন্যান্য যেসব ঘটনায় আইএস-এর নামে দায় স্বীকারের যেসব বার্তা আসছে তার পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশে সাংগঠনিকভাবে এখনও আইএস-এর কোন অস্তিত্বর সন্ধান পাননি গোয়েন্দারা।

আজ রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ক্রমনত ষড়যন্ত্রের শিকার হচ্ছি।এখানে অন্য কোনো টেরোরিস্ট থাকতে পারে। আমরা তদন্ত করছি। শেষ হলে স্পষ্ট করে প্রকাশ করব।

তিনি বলেন, দেশে একটা কিছু হলেই তাৎক্ষণিকভাবে আইএস এর বিবৃতি দেয়া হচ্ছে। এ দেশে যারাই হরকাতুল জিহাদ, তারাই হুজি তারাই জেএমবি, তারাই আনসারুল্লাহ, শিবির সবই একসূত্রে গাঁথা।

আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির মধ্যে শুক্রবার পুরান ঢাকার হোসাইনী দালান ইমামবাড়ায় বোমা হামলার দায় মধ্যপ্রাচের উগ্র গোষ্ঠী আইএস স্বীকার করেছে বলে একটি পর্যবেক্ষক সংস্থা খবর দেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য এল। 

Ads