বুধবার সারাদেশে জামায়াতের হরতাল

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩০ আগস্ট ২০১৬, ০৩:৩৫ পিএম


বুধবার সারাদেশে জামায়াতের হরতাল

।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর ফাঁসি বহাল রাখার প্রতিবাদে বুধবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডাক দিয়েছে দলটি।

মঙ্গলবার জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এর পরপরই রায়ের প্রতিক্রিয়ায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এই হরতালের ঘোষণা দেন।

Ads