এরশাদ শনিবার সিলেট যাচ্ছেন
০১ অক্টোবর ২০১৬, ০৫:৩৬ এএম
।। প্রতিদিনের চিত্র ।। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মুহাম্মদ এরশাদ শনিবার ১লা অক্টোবর সিলেট যাচ্ছেন দলীয় এক সমাবেশে যোগ দিতে। বিমানবন্দর থেকে তিনি ও নেতৃবৃন্দ হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে দুপুর ২টায় সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশে যোগদান করবেন।
তিনি ছাড়াও সিলেট যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ, দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি, পানি সম্পদমন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, বিরোধীদলীয় হুইপ নুরুল ইসলাম ওমর এমপি, জিয়াউল হক মৃধা এমপি ও সালাউদ্দিন মুক্তি এমপিসহ ২৫ জন সংসদ সদস্য।
শুক্রবার ৩০ সেপ্টেম্বর জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও সিলেট-২ আসনের এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।তিনি জানান, দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ নেতৃবৃন্দ শনিবার বেলা ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।


























