২০ অক্টোবর বিএনপির যৌথসভা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৮ অক্টোবর ২০১৬, ০৫:২৫ পিএম


২০ অক্টোবর বিএনপির যৌথসভা

দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা ডেকেছে জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ যৌথসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির সূত্রে জানা গেছে, যৌথসভা শেষে মির্জা ফখরুল চলমান পরিস্থিতি, আইনশৃংখলা পরিস্থিতি, নির্বাচন কমিশন গঠনসহ রাজনৈতিক অবস্থার ওপর বক্তব্য রাখবেন।

সূত্রের দাবি, যৌথসভা থেকেই প্রতিবাদ বা বিক্ষোভ কর্মসূচির ডাক দেবে বিএনপি। এক্ষেত্রে জনসম্পৃক্ত ইস্যু, নির্বাচন কমিশন গঠনসহ নানা বিষয় দাবিতে থাকতে পারে।

 

Ads