প্রধানমন্ত্রী বিচারবিভাগকে হত্যার চেষ্টা করছেন : রিজভী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০২ নভেম্বর ২০১৬, ০৪:৪৮ পিএম


প্রধানমন্ত্রী বিচারবিভাগকে হত্যার চেষ্টা করছেন : রিজভী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারবিভাগকে গলা টিপে হত্যা করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার সকালে নয়াপল্টন ভাসানী মিলনায়তনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত ‘৭ নভেম্বর সিপাহী বিপ্লব ও সংহতি দিবস’ শীর্ষক এক যৌথসভায় তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী গণমাধ্যমের ন্যায় স্বাধীন বিচারবিভাগকেও নিজের নিয়ন্ত্রণে নেওয়া চেষ্টা করছেন। প্রধান বিচারপতির বক্তব্যে ক্ষোভ আক্ষেপ সেটাই প্রতিধ্বনি।

প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকে ফাঁসির মঞ্চে ঝুঁলিয়ে দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, বর্তমান দেশে সংকট চলছে। তবে এই সংকট বেশী দিন টিকে থাকবে না। কারণ খুব শিগগির স্বেচ্ছাসেবক দলের আন্দোলন ও সংগ্রামে সরকারের চেয়ার নড়বড়ে হয়ে উঠবে।

বর্তমান রাজনীতির সংস্করণ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেন বিএনপির মুখপাত্র। তিনি অবিলম্বে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী- খান সোহেলের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির জোর দাবি জানান। স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে এতে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েলসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ads