ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৫ নভেম্বর ২০১৬, ০৪:৫৯ পিএম


ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে বিএনপি বলেছে অবিলম্বে সেখানকার ক্ষতিগ্রস্ত লোকজনকে সহায়তা দিতে হবে। আজ শনিবার এক সংবাদ সম্মেলন এসব বলেন বিএনপির ভাইস চেয়ার মেজর অব. হাফিজ উদ্দিন আহমদে।

উল্লেখ্য গত শুক্রবার বিএনপির একটি প্রতিনিধি দল ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর এলাকা পরিদর্শন করেন। যার নেতৃত্বে ছিলেন মেজর হাফিজ।

আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।
তিনি বলেন, এখন পর্যন্ত দেশে সংখ্যালঘুদের ওপর যত হামলা হয়েছে তার সােথ শাসকদলের লোকেরা সম্পৃক্ত।

Ads