জামায়াতের ৩৫টি পৌরসভার জেতার মূল টার্গেট
০৫ ডিসেম্বর ২০১৫, ০৬:০০ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: জামায়াতে ইসলামী ৩৫টি পৌরসভার জেতার মূল টার্গেট করে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছে। এই স্বতন্ত্র প্রার্থীদের বেশির ভাগই তরুণ।
জামায়াতের শীর্ষ একজন নেতা জানান, পৌর নির্বাচরে সবগুলোতে প্রার্থী না দিয়ে অন্তত জয়ের সম্ভাবনা আছে এমন ৪৪টি পৌরসভায় মেয়র পদে মনোনয়ন দাখিল করেছে। এর মধ্যে রাজশাহী বিভাগে ১৭, খুলনা বিভাগে ১০টি, রংপুর বিভাগের ৯টি, সিলেট ৩টি, চট্রগ্রাম ৪টি, ঢাকা বিভাগে ১ টি পৌরসভা।
জামায়াতের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বেশিরভাগই হচ্ছে তরুন। এদের মধ্যে রয়েছেন শিক্ষক, পেশাজীবী এবং ব্যবসায়ী।
জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠকে সব পৌরসভায় জোটের ‘একক’ প্রার্থী মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু পরবর্তীতে বিএনপি ২৩২টির সবগুলো পৌরসভায় প্রার্থী দেয়। কোনো সিদ্ধান্ত না হওয়ায় বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আলাদা আলাদা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মনোনয়ন পত্র যাচাই বাছাই হওয়ার আগে কোন পৌরসভায় কে জোটের প্রার্থী হচ্ছেন, সে বিষয়টি নিশ্চিত হয়নি। তাছাড়া গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন পৌরসভায় বিএনপি, জামায়াতসহ জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন জোটনেত্রী খালেদা জিয়া।
পৌর নির্বাচন পরিচালনা দায়িত্বে থাকা জামায়াতের এক নেতা জানান, মেয়র পদে অনেক জায়গাতেই আমাদের প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছি। কিন্তু শেষ পর্যন্ত কতজন প্রার্থী থাকবে, সেটা এখনও সিদ্ধান্ত হয়নি।


























