সুষ্ঠু হবে না জেনেও গণতন্ত্রের স্বার্থে পৌর নির্বাচনে যাচ্ছে বিএনপি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৮ ডিসেম্বর ২০১৫, ০৬:৪২ পিএম


সুষ্ঠু হবে না জেনেও গণতন্ত্রের স্বার্থে পৌর নির্বাচনে যাচ্ছে বিএনপি

প্রতিদিনের চিত্র ডেস্ক :: বিএনপির ভারপ্রাপ্ত মাহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করে বলেছেন, সুষ্ঠু হবে না জেনেও গণতন্ত্রের স্বার্থে পৌর নির্বাচনে যাচ্ছে বিএনপি।

চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যৌথসভা শেষে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দেশে বর্তমানে গণতন্ত্র নেই। সেই সঙ্গে নেই বাকস্বাধীনতা, মুক্তচিন্তা প্রকাশের স্বাধীনতা। আমরা সভা করতে পারি না, সমাবেশ করতে পারি না।

তিনি আরো বলেন, প্রতিদিনই বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। সেই সঙ্গে মেয়র ও উপজেলা পর্যায়ে চেয়ারম্যানদের বরখাস্ত করা হচ্ছে। যদি দেশে গণতন্ত্র থাকতো তাহলে এই অরাজকতা থাকতো না।

সভায় আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি কৌশল নির্ধারণ, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের বিষয় নিয়ে আলোচনা হয়।

Ads