২০১৬ সালেই জামায়াত নিষিদ্ধ হবে - খাদ্যমন্ত্রী কামরুল
০৭ জানুয়ারি ২০১৬, ০৭:৪৮ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছেন, ২০১৬ সালের মধ্যেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামায়াতে ইসলামী নিষিদ্ধ করা হবে।
আজ বৃহস্পতিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে রমনা থানা আওয়ামী লীগের হরতালবিরোধী মানববন্ধন কর্মসূচি চলাকালে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, স্পষ্ট বলতে চাই, ২০১৬ সালের মধ্যেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামায়াত নিষিদ্ধ হবে। এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশের মাটিতে জামায়াতের রাজনীতি চলতে পারে না। সব প্রক্রিয়া সম্পন্ন করেই জামায়াতকে নিষিদ্ধ করা হবে।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, তাদের (জামায়াতের) অর্থের উৎসও বন্ধ করা হবে। যারা মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করে, তাদের বিচারও বাংলার মাটিতে করা হবে বলে জানান।
হরতালবিরোধী মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রমনা থানা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার।


























