দেশে এই মূহুর্তে নির্বাচন সময়ের দাবী : বিএনপি চেয়ারপারসন
২০ সেপ্টেম্বর ২০১৫, ০২:৪৮ এএম
ছবি-সংগৃহীত
প্রতিদিনের চিত্র ডেক্স:: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশে এই মূহুর্তে নির্বাচন সময়ের দাবী বলে মন্তব্য করেছেন। তিনি গত শক্রবার রাত্রে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি মোটেও ভাল যাচ্ছেনা বলে জানান তিনি।
বেগম জিয়া বলেন বর্তমান আওয়ামী লীগ ক্ষমতাসীন সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে। তিনি বলেন মাত্র শতকরা ৫ ভাগ জনপ্রিয়তা নিয়ে এ সরকারের কিভাবে ক্ষমতায় থাকে? তাদের কোন নৈতিক বৈধ্যতা নেই। তাই তিনি অবিলম্বে বাংলাদেশে একটি নির্বাচন প্রয়োজন মনে করেছেন।
দেশের ও যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক বিভিন্ন বিষয়ে প্রায় দুই ঘণ্টা আলোচনায় নেতাদের পরামর্শ দেওয়ার সময় তিনি আরো বলেন দেশ কঠিন সময় পার করছে বলে উল্লেখ করেন। খুন, গুম আর নিখোঁজ এই তিনটি সমস্যায় জর্জরিত দেশ। একক আধিপত্য ছাড়া দেশে বর্তমানে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন নেই।
বিচার বিভাগের মত একটি বিভাগকে নিয়ন্ত্রণ করছে আওয়ামীলীগ সরকার। বর্তমানে কোনো সুবিচার আশা করা যায় না দেশে। প্রতিবাদ করলে গুম, খুন, নিখোঁজ, জেলজুলুম ও নির্যাতনের শিকার হতে হয়।
জনগন দেশে এখন স্বাধীন ভাবে কোন কিছু করতে পারছেনা। আওয়ামী লীগ সরকার সব সময় বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে উপস্থাপনের চেষ্টা করেই যচ্ছে। কিন্তু তাদের দলের মধ্যেই অনেক জঙ্গি লুকিয়ে রয়েছে সেটার খবর আর দেশবাসীকে জানায় না।
জানা গেছে উক্ত বৈঠকে যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা জনান- শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সিনিয়র ভাইস চেয়ারম্যান জনান- তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনান- এম এ মালেক, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কায়ছার এম আহমদ এ সময় উপস্থিত রয়েছেন।


























