খালেদা ভাঙবেও না, মচকাবেও না- ফারুক

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:৪৬ পিএম


খালেদা ভাঙবেও না, মচকাবেও না- ফারুক

প্রতিদিনের চিত্র ডেস্ক :: বিএনপি চেয়ারপারসান বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যতই মামলা দেয়া হোক না কেন তিনি ভাঙবেনও না, মচকাবেনও না বলে মন্তব্য করেছেন দলটির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তাতে রাষ্ট্রদ্রোহের কিছু নেই। তার বিরুদ্ধে সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন একটি মামলা দেয়া হয়েছে। বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে সরানোর জন্যই এসব মামলা বলে মনে করেন তিনি।

বুধবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিন বলেন, তারা (সরকার) সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এদের সংসদ, নির্বাচন, কার্যকলাপ সবকিছুই অবৈধ। এদের কোনো ভিত্তি নেই।

খালেদা জিয়াকে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে শুধু তাকে (খালেদা) অপমানিত করা হয়নি, স্বাধীনতার  ঘোষক  শহীদ  প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ লক্ষ-কোটি জনতাকে অপমান করা হয়েছে বলেও  মন্তব্য করেন তিনি।

Ads