দেশের অর্থনৈতিক অবস্থা পরিবর্তনে জনগণের অংশগ্রহণ জরুরি- তারেক রহমান
০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম
‘বর্তমানে দেশের অর্থনৈতিক দুরবস্থা চলছে। সেই অবস্থা পরিবর্তন করতে হলে জনগণের অংশগ্রহণ ছাড়া আমরা পারব না।’ দেশের অর্থনৈতিক অবস্থা পরিবর্তনে জনগণের অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমানে দেশের অর্থনৈতিক দুরবস্থা চলছে।
তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস। সেই অবস্থা পরিবর্তন করতে হলে জনগণের অংশগ্রহণ ছাড়া আমরা পারব না।’
সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, এখন দেশে এক ধরনের প্রচারণা চলছে- একজন বিশেষ কেউ ভালো, আর বাকি সবাই খারাপ এটা গণতন্ত্রণের জন্য ডেঞ্জেরাস ব্যাপার।
তিনি বলেন, গত ১৬ বছর একটা দল প্রচার করতো শুধু তারাই ভালো আর বাকি সবাই খারাপ। ৫ আগস্টের পর সেটির বোধহয় কোনো পরিবর্তন হয়নি।
এ সময় উপস্থিত তরুণদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আগামী নির্বাচনকে সামানে রেখে দেশের বিভিন্ন আসনে ধানের শীষের প্রার্থী দেয়া হয়েছে। এখানে প্রার্থী মুখ্য নয়, মুখ্য আপনার দল। মূখ্য হচ্ছে ধানের শীষ। সুতরাং এখানে ধানের শীষকেই গুরুত্ব দিতে হবে।



























