চেয়ারপারসন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০২ মার্চ ২০১৬, ০৫:৪০ পিএম


চেয়ারপারসন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহ

প্রতিদিনের চিত্র ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ষষ্ঠ কাউন্সিলে দলের চেয়ারপারসন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

আজ বুধবার সকাল পৌনে ১১টায় তার পক্ষে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুর কবির রিজভী।

রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় থেকে এ মনোনয়ন সংগ্রহ করা হয়।

আগামী ১৯ মার্চ বিএনপির কাউন্সিল এবং চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। আজ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে।

Ads