প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৪ মার্চ ২০১৬, ০৪:৩১ পিএম


প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির

প্রতিদিনের চিত্র ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছে বিএনপি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফান্ডের টাকা চুরির পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও গভর্নর ড. আতিউর রহমানের পদত্যাগের দাবি জানিয়েছিল বিএনপি। একই কারণে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনারও পদত্যাগ দাবি করেছে দলটি।

আজ সোমবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান।

রিজভী বলেন, দেশের আর্থিক সেক্টরে এখন বিরামহীন হরিলুট চলছে। দুর্নীতি-দুঃশাসন থেকে দেশের জনগণকে মুক্তি দিতে শুধু অর্থমন্ত্রী ও গভর্নর নয়, প্রধানমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে।

Ads