আগামী ২৫ মার্চ সারাদেশে হেফাজতের বিক্ষোভ
২১ মার্চ ২০১৬, ০৪:৩৯ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ এনে এর প্রতিবাদে আগামী ২৫ মার্চ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন হেফাজতের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।


























