আদালত নিয়ে কিছু বলিনি, বলবোও না: মতিয়া
২৭ মার্চ ২০১৬, ০৫:১৭ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আদালত নিয়ে কোনোদিন কিছু বলিনি, আর বলবোও না। আমরা আইনে বিশ্বাস করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আইনে বিশ্বাস করেন। তাই তিনিও আদালত সম্পর্কে কোনো মন্তব্য করেন না।
আজ রবিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুই মন্ত্রীর সাজা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মতিয়া এই মন্তব্য করেন।
তিনি বলেন, আজ কোর্ট একটা জাজমেন্ট দিয়েছে। এটা আইনগত ব্যাপার। আমি আমার তরফ থেকে এর পক্ষে বা বিপক্ষে কোনো কিছু বলবো না।
প্রসঙ্গত, আজ রবিবার সকালে আদালত অবমাননার অভিযোগে আপিল বিভাগ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন।


























