সোমবার দেশব্যাপী জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল
২৭ মার্চ ২০১৬, ০৮:০৫ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দেশকে ‘ধর্মহীন’ রাষ্ট্রে পরিণত করার গভীর ‘চক্রান্তে’র প্রতিবাদে আগামীকাল সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে জামায়াতে ইসলামী।
দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান রবিবার এক বিবৃতি এ তথ্য জানান।
বিবৃতিতে তিনি বলেন, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার গভীর চক্রান্তের প্রতিবাদে এ দেশের মানুষের আবেগ-অনুভূতির সাথে একাত্ম হয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামীকাল সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করছি।
তবে, এ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।


























