হিলিতে পেঁয়াজের মুল্যবৃদ্ধি রুখতে কাচাবাজারে অভিযান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ নভেম্বর ২০১৯, ০৩:৪৯ পিএম


হিলিতে পেঁয়াজের মুল্যবৃদ্ধি রুখতে কাচাবাজারে অভিযান

পেঁয়াজ মজুদ করে কেউ যেন কৃতিম সংকট তৈরির মাধ্যমে পেঁয়াজের মুল্যবৃদ্ধি না করতে পারে সেলক্ষ্যে দিনাজপুরের হিলিতে কাচা বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত, এসময় দুটি দোকানিকে জরিমানা ও সকল দোকানে মুল্য তালিকা টাঙানোর নির্দেশনা প্রদান করা হয়।
রবিবার দুপুর ১টায় বাংলাহিলি কাচা বাজারে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল রাফিউল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা ও মুল্য তালিকা টাঙানোর নির্দেশনা প্রদান করেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল রাফিউল আলম জানান, সারাদেশেই পেঁয়াজের বাজার উদ্ধমুখি, সে লক্ষ্যে হিলিতে কেউ যেন পেঁয়াজ মজুদ করে কৃতিম সংকট তৈরির মাধ্যমে পেঁয়াজের মুল্যবৃদ্ধি না করতে পারে সে উদ্দেশ্যে নিয়মিত পেঁয়াজের বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ হিলির কাচা বাজারে অভিযান চালানো হয়েছে। এসময় দুটি দোকানিকে এনালগ পাল্লা ব্যবহার করায় জরিমানা করা হয়েছে। সেই সাথে সকল ব্যবসায়ীদের মুল্যতালিকা টাঙানোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

Ads