নিজ পরিবার থেকে মাদক নির্মূলের অভিযান শুরু, এসপি দিনাজপুর

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৫ ডিসেম্বর ২০১৯, ০৫:২১ পিএম


নিজ পরিবার থেকে মাদক নির্মূলের অভিযান শুরু, এসপি দিনাজপুর

আগে নিজ পরিবার থেকে মাদক নিমুর্লের অভিযান শুরু করেছি,সাথে সাথে পুরো দিনাজপুর জেলাকে মাদক মুক্ত করবো। দিনাজপুরের হাকিমপুর (হিলি) থানায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন দিনাজপুর পুলিশ সুপার আনোয়ার হোসেন ।

বুধবার (০৪ ডিসেম্বর) হাকিমপুর থানায় অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাগত এসপি আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম সুইট, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ওসি তদন্ত মাহবুব রহমানসহ প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।

এসময় সাংবাদিকদের পুলিশ সুপার বলেন,মাদকে কোন ছাড় নেই। মাদক নির্মূল করতে সব ধরনের ব্যবস্থা গ্রহন করবো।বিশেষ করে জেলার ৬ টি সীমান্তবর্তী এলাকায় কঠোর নজর দারী দেওয়া হবে। তিনি আরও জানান, প্রথমে আমি আমার পুলিশ পরিবার থেকে মাদক নির্মূলের অভিযান শুরু করেছি। মাদকের সাথে কোন পুলিশ সদস্য যদি জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো। তিনি মাদক প্রতিরোধে সাংবাদিকদেরও সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।

Ads