ল্যাম্পপোস্ট’র প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণীজন সম্মাননা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৯ ডিসেম্বর ২০১৯, ০৯:১৮ পিএম


ল্যাম্পপোস্ট’র প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণীজন সম্মাননা

ল্যাম্পপোস্ট এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সম্মাননা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ল্যাম্পপোস্ট এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সম্মাননা দেওয়া হয়েছে দেশের বিভিন্ন স্থানে সুনাম অর্জনকারী পীরগঞ্জের গুণীব্যক্তিদের। এছাড়া ৩২জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট বিতরণের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়।

শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অর্জন ও অবদান রাখায় ডঃ মোঃ হারুনুর রশিদ ও গৌতম দাস বাবলু, স্বাস্থ্য ও সমাজসেবায় অসামান্য অবদান রাখায় জনাব ফয়জুল ইসলাম ও মোঃ ইকরামুল হক চৌধুরী, ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখায় খালেদ মাহমুদ আকাশ, মোঃ আব্দুল খালেক ও মোঃ আশিকুর রহমান আশিক, সংস্কৃতি ক্ষেত্রে শিরীন শারমিন শীলা ও খাদিমুল ইসলাম (সালমান) ও বাল্যবিবাহ প্রতিরোধে সমাজসংস্কারক হিসেবে অবদান রাখায় জনাব নাহিদ পারভীন রিপার হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুর রহমান, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আখতারুল ইসলাম, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিসহ ল্যাম্পপোস্ট এর অর্ধশতাধিক সদস্য।

পীরগঞ্জ পূর্ণিমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে ও নতুন সদস্যদের আইডি কার্ড বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

 

Ads