চাপড়া ইউনিয়ন আওয়ামীলীগ উদ্যোগে রাস্তা সংস্কার
১৮ জানুয়ারি ২০২০, ০৭:১২ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
১৪ নং চাপড়া ইউনিয়নে আওয়ামীলীগ ও ভিশনের উদ্যোগে ইটাপীর ব্রিজের ভাঙ্গা রাস্তা সংস্কার ও বস্তা দিয়ে ব্লক তৈরি করা হয়। নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওয়াদুদ রহমানের নির্দেশ ছিল , মুজিব বর্ষ পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রতিজন সদস্যকে প্রত্যেকটি ইউনিয়ান ও প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে ভালো কাজ করতে হবে স্বেচ্ছায় এবং নিঃস্বার্থভাবে। তারই ধারাবাহিকতায় চাপড়া ইউনিয়ন আওয়ামীলীগ উদ্যোগে রাস্তা সংস্কার করা হচ্ছে ।
রাস্তা সংস্কারের সময় নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওয়াদুদ রহমান বলেন, আমরা চাই আমাদের মতো বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন ও প্রত্যেকটি ওয়ার্ডের আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যরা এরকম একটি করে ভালো কাজ করবেন।

































