লালমনিরহাটে পুত্রবধূকে ধর্ষণের সময় শ্বশুর আটক

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩১ পিএম


লালমনিরহাটে পুত্রবধূকে ধর্ষণের সময় শ্বশুর আটক

ছবি-সংগৃহীত

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় প্র‌তিব‌ন্ধি পুত্রবধূকে ধর্ষণের সময় আমজাদ হোসেন ভোলা (৫৩) নামে এক লম্পট শ্বশুড়-কে হাতেনাতে আটক করে পু‌লিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সোমবার (১০ ফেব্রুয়ারী) দিনগত রাত ৯টার দিকে ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে থানায় শ্বশুড়ের বিরুদ্ধে মামলা দা‌য়ের করেছেন। শ্বশুড় আমজাদ হোসেন ভোলা উপজেলার ভোটমারী গ্রামের ছফর উদ্দিনের ছেলে। পেশায় অটোভ্যান চালক। মামলার এজাহার সূত্রে জানাগেছে, প্রায় ৯ মাস পূর্বে আমজাদ হোসেন ভোলার ছেলের সাথে বিয়ে হয় শারীরিক প্রতিবন্ধি ওই নারীর। বিয়ের পর থেকে স্বামী তার কর্মস্থল পঞ্চগড়ে অবস্থান কর‌লেও শ্বশুড়বাড়ীতে থাকতেন ওই নারী। স্বামীর অনুপস্থিতির এ সুযোগকে কাজে লাগিয়ে মাঝেমধ্যেই ওই নারীকে ধর্ষণ করতো তার শ্বশুড়। এরই ধারাবাহিকতায়, সোমবার (১০ ফেব্রুয়ারী) বেলা ১২টার দিকে বাড়ীতে কেউ না থাকার সুযোগ কাজে লাগিয়ে আমজাদ হোসেন তার পুত্রবধূকে ধর্ষণ করেন। এ সময় ধ‌র্ষিতার চিৎকারে এগিয়ে এসে শ্বশুড়কে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে, থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ বলেন, পুত্রবধূর দায়েরকৃত মামলায় শ্বশুড় আমজাদ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।তি‌নি আরও বলেন, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

Ads