ঠাকুরগাঁওয়ে জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৪ পিএম


ঠাকুরগাঁওয়ে জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন

ছবি-প্রতিদিনের চিত্র

ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের পদমপুর পুকুরপাড় জামে মসজিদের তিন তলা ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে। স্থানীয়দের উদ্যোগে রবিবার বেলা ১২ টার দিকে মসজিদ ভবনটির ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা: সাদেক কুরাইশী।

পরে উদ্বোধন শেষে সমজিদ সংলগ্ন মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় পদমপুর পুকুরপাড় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহা: সাদেক কুরাইশী।

প্রধান অতিথির বক্তব্যে মুহা. সাদেক কুরাইশী বলেন, মসজিদ একটি পবিত্র ঘর। মসজিদের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। একটি মসজিদ একটি এলাকার সর্বোচ্চ সুন্দর ও পবিত্র স্থান। একটি এলাকায় একটি মসজিদ থাকলে এবং সেই মসজিদকে বুকে ধারন করলে সমাজ ও সমাজের যাবতীয় কাজ সুন্দর ভাবে পরিচালিত করা সম্ভব।

মুহা: সাদেক কুরাইশী সকলের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা কেউ ধর্ম নিয়ে বারাবারি করবেন না, কারো প্রতি জুলুম করবেন না, সমাজে যারা নেতৃত্ব দেন সবাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, শ্রমিক ও দিন মজুর যারা আছে তাদের সহিত উত্তম আচরণ করবেন এবং যার যেমন স্বামর্থ অনুযায়ী মসজিদে দান করার আহ্বান করেন তিনি। সেই সাথে তিনি নিজেও উক্ত মসজিদের কাজ সমাপ্ত করার লক্ষ্যে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় তিনি তার বক্তৃতায় আওয়ামীলীগ সরকারের উন্নয়নের চিত্র তুলের ধরে বলেন, আওয়ামী লীগ সরকার ইতোমধ্যে যে সব উন্নয়ন করেছে তা দৃশ্যমান। সমাজের সকল ভালো উদ্যোগকে আওয়ামীলীগ সরকার গুরুত্ব দিয়ে সে সকল কাজের পাশে থেকে এ সরকার সহযোগিতা করেন। ধর্মীয় প্রতিষ্ঠান নির্মানে আওয়ামীলীগ সরকারের মতো অবদান বিগত কোন সরকার রাখেনি। তাই তিনি এ সময় সকলকে আওয়ামী লীগ সরকারের পাশে থাকার কথা বলেন।

আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো: নূরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মো: হায়দার আলী, ঠাকুরগাঁও জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক পবারুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল ওয়াফু তপু, রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জয়দেব বর্মন, অত্র মসজিদের সাধারন সম্পাদক, মসজিদের ইমাম ওমর ফারুক প্রমুখ। এছাড়াও এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Ads