করোনা প্রতিরোধে সামাজিক সচেতনতা
২৫ মার্চ ২০২০, ০৭:৫২ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
ঠাকুরগাঁও এর পীরগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মুলক প্রচারণা চালিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রজন্ম তরুণ সংঘ। “নিজেদের রক্ষায় সচেতন হই সুস্থ থাকি” শহর আমার, দেশ আমার, সচেতনতা সৃষ্টি করার দায়িত্বও আমাদের’ এই মুল্যবোধকে ধারণ করে গত ৩ দিন ধরে পীরগঞ্জ উপজেলা শহরের, বালুবাড়ি, মল্লিকপুর, জাবরহাট, করনাই হাটবাজার, বৈরচুনা, চন্দরিয়া, রনশিয়া, মাটিয়ানি, অষ্টপ্রহর, চৌরঙ্গি, আরও অন্যান্য স্থানে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক ডিজিটাল পোস্টার ও লিফলেট প্রচারণা সম্পন্ন করেছে এই সংগঠনটি।
দেশের চলমান পরিস্থিতিতে মহামারি করোনা ভাইরাস বর্তমান সময়ে বিশ্বব্যাপীর কাছে এক আতংকের নাম । এই ভাইরাসের সংক্রামনে এ যাবত সারাবিশ্বে অনেকেই প্রাণ হারিয়েছে। এ ভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। তাই এই ভাইরাস মোকাবেলায় প্রতিরোধ গড়ে তোলাই শ্রেষ্ঠ উপায়। করোনা ভাইরাস নিয়ে কোন গুজবে বা আতংকিত না হয়ে সচেতনতা থাকা ও সরকারের নেওয়া করণীয় অনুসরণ করতে বলা হয়।

































