গাইবান্ধায় ছুড়িকাঘাতে ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খুন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৩ জুলাই ২০২১, ০৫:২৪ পিএম


গাইবান্ধায় ছুড়িকাঘাতে ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খুন

ছবি- প্রতিদিনের চিত্র।

 

গাইবান্ধা জেলার  ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি (৩২) রোববার রাতে দূবৃর্ত্তদের ছুড়িকাঘাতে খুন হয়েছেন।

 

এসময় তার সাথে থাকা সোহেল মিয়া (৩০) ও প্লাবন মিয়া (৩২) আহত হন। রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা জেলা শহরের পুর্বপাড়া হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে এই ঘটনা ঘটে।

 

আশিকুর রহমানের বাড়ি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মধ্য কঞ্চিপাড়া গ্রামে। তিনি ঐ গ্রামের সাবোক মেম্বার  মৃত সৈয়দার রহমানের ছেলে।

Ads