সরকার পকেট ভারী করতে ডিজেলের দাম বাড়িয়েছে- মির্জা ফখরুল

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৫ নভেম্বর ২০২১, ১২:০৯ এএম


সরকার পকেট ভারী করতে ডিজেলের দাম বাড়িয়েছে- মির্জা ফখরুল

ঢাকায় রওনা হওয়ার প্রাক্কালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উত্তর দিচ্ছেন দিচ্ছেন মির্জা ফখরুল, ছবি- প্রতিদিনেরচিত্র বিডি

 

দেশে হঠাৎ ডিজেলসহ বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার তাদের পকেট ভারি করার জন্য, তাদের ব্যবসা বাড়ানোর জন্য, তাদের লাভ বাড়ানোর জন্য ডিজেলসহ বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। কারন এই সরকার  নির্বাচিত সরকার নয়, তাদের দায়দায়িত্ব নেই, কোথাও জবাবদিহি করতে হয়না, সংসদে জবাবদিহি করতে হয়না।

 

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে ঢাকায় রওনা হওয়ার প্রাক্কালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপরোক্ত মন্তব্য করেন মির্জা ফখরুল।

 

তিনি আরো বলেন, সরকার পণ্যের দাম বাড়িয়ে জনগনের উপর নিবর্তনমূলক আচরণ করছে। এতে রাষ্ট্রের অর্থনীতিতে প্রচন্ড রকমের চাপ সৃষ্টি হবে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে বললেন তিনি।

 

ফখরুল আরো বলেন, ইতোমধ্যে ট্রাক শ্রমিক সংগঠনগুলো ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যে আন্দোলনের ডাক দিয়েছে সেখানে বিএনপির সমর্থন থাকবে।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আল মামুন আলম, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

 

Ads